ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচ
বেদনার রাতটা দীর্ঘায়িত হতে দেননি বাংলাদেশের মেয়েরা। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে যখন হতাশায় নিমজ্জিত জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীরা, তখনই দূর প্রবাসে আরব আমিরাতে উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের কিশোরীরা।
ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ দল। কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে তারা বড় জয় নিশ্চিত করে।
যদিও ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি, তাই কারা গোল করেছেন তা জানা যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেই কেবল নিশ্চিত করা হয় ৩-০ ব্যবধানের জয়। গোলদাতাদের নাম বা সময় উল্লেখ করা হয়নি।
এর আগে একদিন আগে সিরিয়ার বিপক্ষেও ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন আলপি আক্তার। তবে ম্যাচ শেষে সেই তথ্যও নিশ্চিত হতে সময় লেগেছিল প্রায় দেড় ঘণ্টা।
দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও তাদের সতীর্থরা। আগামীকাল (শনিবার) তারা পৌঁছাবে জর্ডানে, যেখানে অংশ নেবে এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে।
দুই প্রীতি জয়ের পর এখন দেশের ফুটবলপ্রেমীরা নতুন করে আশাবাদী—এই দলই হয়তো বাংলাদেশের নারী ফুটবলের পরবর্তী বড় সাফল্যের গল্প লিখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)