ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীরা জেনেনিন : নতুন নিয়ম চালু করেছে শ্রম মন্ত্রণালয়

২০২৫ অক্টোবর ০৯ ২১:০৩:২৭

প্রবাসীরা জেনেনিন : নতুন নিয়ম চালু করেছে শ্রম মন্ত্রণালয়

ওমানে শ্রমিকদের সুরক্ষায় নতুন নিয়ম চালু করেছে শ্রম মন্ত্রণালয়। দেশটির সব নিয়োগকর্তাকে সতর্ক করে বলা হয়েছে, কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি কড়াকড়ি মেনে চলা আবশ্যক। মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে দুর্ঘটনা, আঘাত এবং পেশাগত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

নতুন নির্দেশনার মধ্যে অন্যতম, কোনো কর্মস্থলে দুর্ঘটনা, আঘাত বা নিশ্চিত পেশাগত রোগের ঘটনা ঘটলে, প্রতিষ্ঠান মালিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ বা শাখা প্রধানকে তা রিপোর্ট করতে হবে। এছাড়া, বীমা সুবিধাভুক্ত কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা তহবিলের নিয়ম মেনে তথ্য প্রদান করাও বাধ্যতামূলক।

মন্ত্রণালয় জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না করা হয়, তাহলে প্রতিষ্ঠান মালিককে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে। এই নিয়মগুলি মেনে চললে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকবে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা কমবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, এটি একটি নিরাপদ ও সচেতন কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত