ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ছক্কা মেরে বিশ্বরেকর্ড! ভেঙ্গে গেলো ২৮ বছরের ক্রিকেট ইতিহাস
প্রথম ২০ বলে কোনো বাউন্ডারি পাননি ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ধীরে ধীরে রান তুলতে গিয়ে মনে হচ্ছিল আজ হয়তো ব্যাটে রান আসবে না। কিন্তু আয়াবোঙ্গা খাকার ফুল লেংথ ডেলিভারি পেয়েই বদলে গেল পুরো চিত্র। চোখ ধাঁধানো এক ছক্কা — আর সেই এক ছক্কাতেই গড়লেন বিশ্বরেকর্ড!
এই ছক্কায় মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নিলেন মান্ধানা। ভেঙে ফেললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের ২৮ বছর আগের রেকর্ড।
চলতি বছর ১৭ ইনিংসে ৫৭.৭৬ গড়ে ৯৮২ রান করেছেন মান্ধানা। এই সময় তিনি খেলেছেন ৪টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি— যা তাকে নারীদের ওয়ানডে ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন ক্লার্ক। ১৯৯৭ সালে তিনি ১৪ ইনিংসে ৮০.৮৩ গড়ে ৯৭০ রান করেছিলেন। সেই বছর ডেনমার্কের বিপক্ষে ২২৯ রানের ইনিংস ছিল তার ক্যারিয়ারের সেরা, যা বহু বছর ধরে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে অক্ষত ছিল।
মান্ধানা ও ক্লার্ক ছাড়া আর কেউ এক পঞ্জিকাবর্ষে ৯০০ রানের গণ্ডি ছুঁতে পারেননি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট করেছিলেন ৮৮২ রান, ১ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে।
এখন মান্ধানার সামনে আরও এক ইতিহাস গড়ার সুযোগ—আর মাত্র ১৮ রান করলেই হয়ে যাবেন নারীদের ওয়ানডেতে এক বছরে প্রথম ব্যাটার, যিনি হাজার রানের মাইলফলক ছুঁবেন!
চলতি বিশ্বকাপে ভারতের এখনও অন্তত চারটি ম্যাচ বাকি আছে। ফলে এই কীর্তি ছোঁয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল