ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অবিশ্বাস্য! বাংলাদেশ-ভারত ম্যাচের রেকর্ড

২০২৫ অক্টোবর ০৯ ১৮:০৫:৩০

অবিশ্বাস্য! বাংলাদেশ-ভারত ম্যাচের রেকর্ড

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। খেলার এখনও ১৭ দিন বাকি, অথচ টিকেট প্রায় শেষ—বাকি আছে মাত্র অল্প কিছু আসন!

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) জানায়, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকেট বিক্রির সর্বশেষ অবস্থা। সেখানে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে স্বাগতিক ভারতের ম্যাচগুলোতে, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষেও তুমুল আগ্রহ দেখা গেছে।

ইতোমধ্যেই শেষ হয়ে গেছে আগামী রবিবার বিশাখাপত্তমে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সব টিকেট। ওই ম্যাচের জন্য ছাড়া হয়েছিল মোট ১৫,০৮৭টি টিকেট।

এছাড়া ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ম্যাচের সব টিকেট বিক্রি শেষ। সেখানে ১৭,৮৫৯ দর্শকের উপস্থিতির অনুমান করছে আয়োজকরা।

এর আগে গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের উদ্বোধনী দিনে গ্যালারিতে ছিলেন রেকর্ড ২২,৮৪৩ দর্শক, যা নারী বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্বের সর্বোচ্চ দর্শকসংখ্যা।

আইসিসি জানিয়েছে, মুম্বাইয়ে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের ৯০% টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। আর একই মাঠে আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচের ৮২% টিকেট কিনে নিয়েছেন দর্শকরা।

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। এরপর ২৯ ও ৩০ অক্টোবর সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের।

দর্শকদের এমন উৎসাহ প্রমাণ করে, নারী ক্রিকেট এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে—বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ