ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালাহর জোড়া গোলে নতুন রেকর্ড গড়লো মিশর
আফ্রিকার ফুটবলে আবারও ইতিহাস গড়ল মিশর। ৮ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে দেখা যাবে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে। বুধবার জিবুতির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৩-০ গোলের জয়ে দলকে নেতৃত্ব দেন সালাহ। ম্যাচে দুটি গোল করে মিশরকে নিশ্চিত করেন ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূলপর্বে জায়গা।
এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিশর।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল সালাহর দল। তবে সে সময় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটে পড়েছিলেন সালাহ। ফলে বিশ্বকাপে মিশর তিন ম্যাচেই হেরে বিদায় নেয়—প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব।
এবার আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।
গ্রুপ ‘এ’-তে মিশরের পর দ্বিতীয় স্থানে আছে বুরকিনা ফাসো, যারা সিয়েরা লিওনকে ১-০ গোলে হারিয়েছে। একই গ্রুপে ইথিওপিয়া ১-০ গোলে জিতেছে গিনি-বিসাউয়ের বিপক্ষে।
গ্রুপ ‘ডি’-তে দারুণ নাটকীয় ম্যাচে কেপ ভার্দে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ সমতায় ফিরে আসে। এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আরও একধাপ এগিয়েছে তারা। দুই পয়েন্ট পিছিয়ে আছে ক্যামেরুন, যারা মরিশাসকে ২-০ গোলে হারিয়েছে। এছাড়া অ্যাঙ্গোলা ২-২ গোলে ড্র করেছে এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) সঙ্গে।
গ্রুপ ‘আই’-তে ঘানা ৫-০ ব্যবধানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে চলে এসেছে। শেষ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের জায়গা। দ্বিতীয় স্থানে আছে মাদাগাস্কার, যারা কোমোরোসকে ২-১ গোলে হারিয়েছে। এছাড়া মালি ২-০ গোলে চাদকে হারিয়েছে, নাইজার ৩-১ গোলে কঙ্গোকে পরাজিত করেছে এবং জাম্বিয়া ১-০ গোলে জিতেছে তানজানিয়ার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল