ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্ব : আবারও 7 up এর রেকর্ড গড়লো বার্সা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে গত মৌসুমের রানার্স-আপ বার্সেলোনা নারী দল। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৭-১ গোলে হারিয়ে ইউরোপের সেরা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান প্রমাণ করেছে বার্সা। প্রতিপক্ষের জালে এক এক করে সাতবার বল পাঠিয়ে ‘সেভেন-আপ’ পূর্ণ করেছে কাতালানরা।
জোড়া গোল করেছেন এভা পায়োর ও ক্লাউদিয়া পিনা। একবার করে জালে দেখা পেয়েছেন আলেক্সিয়া পুতেলাস, সালমা পারালুয়েলা এবং এসমে ব্রাগটস। ম্যাচের শুরুতেই চার মিনিটের মধ্যে প্রথম গোল করেন আলেক্সিয়া পুতেলাস, বায়ার্নের বাঁ দিকের কোণায় দুর্দান্ত শট মারার মাধ্যমে। সাত মিনিটের মধ্যে ব্যবধান দুইতে নিয়ে যান এভা পায়োর।
মিনিট ২৭-এ ডাচ ফরোয়ার্ড এসমে ব্রাগটস স্কোরলাইন ৩-০ করেন। পাঁচ মিনিট পর ক্লারা বুহলের গোল বায়ার্নকে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু বিরতির আগে সালমা পারালুয়েলা আবারও লিড বাড়িয়ে দেয় বার্সার।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে বার্সা। ৫৬ মিনিটে এভা পায়োরের দ্বিতীয় গোলের পর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন, যা স্কোরলাইন চূড়ান্ত করে ৭-১।
এক বছরেরও কম সময়ের মধ্যে বার্সেলোনা দুইবার প্রতিপক্ষের জালে সাত গোল দিয়েছেন; এর আগে ২০২৪ সালের নভেম্বরে সেন্ট পল্টেনকে একইভাবে বিধ্বস্ত করেছিল তারা।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আগের মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনাল লিঁওর কাছে ২-১ গোলে হেরেছে, আর জুভেন্টাস বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে।
শান্ত /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?