ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
"ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের স্বপ্ন চুরমার
ইংল্যান্ডের ব্যাটাররা ক্রমশই বল বাউন্ডারি পার করছিলেন, আর বাংলাদেশের জয়ের স্বপ্ন ম্লান হয়ে আসছিল। নারী ওয়ানডে বিশ্বকাপে শেষ পর্যন্ত লড়াই করেও হারের সম্মুখীন হলো বাংলাদেশ। ইংল্যান্ডের জয়ের নায়ক হিদার নাইট। তবে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত যদি আম্পায়ারের দুটি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে হতো।
শূন্য রানে নাইটের ক্যাচ নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। আম্পায়ার আউটের সিগনাল দেন, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকার কারণে তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নাইটকে বাঁচিয়ে দেন। পরের ১৩ রানে আবারও নাইটের ক্যাচ নেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়ত্রি ভেনুগোপালান একই কারণে আউট দেননি। ম্যাচ শেষে নাইটও স্বীকার করেছেন, তিনি নিজেও ভেবেছিলেন আউট হয়ে গিয়েছেন।
গায়ত্রি ভেনুগোপালান স্বর্ণার নেওয়া সেই ক্যাচ বিশ্লেষণ করে বলেন, “বেশ অস্পষ্ট দৃশ্য এবং বলটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।” তাই প্রথমে অন-ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তৃতীয় আম্পায়ার জানান, “বলের নিচে ফিল্ডারের হাত বা আঙুল স্পষ্টভাবে দেখা যাচ্ছেনা।”
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে অলআউট হয়। শেষদিকে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের ইনিংসে তিনি চারটি চার এবং একটি ছক্কা হাঁকান। আট-নয়-দশ নম্বরে নেমে খেলা ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৫৯.২৫) ইনিংস। তাঁর ইনিংসেই বাংলাদেশ লড়াই করার মতো সংগ্রহ পায়।
১৭৯ রানের লক্ষ্যে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারে অ্যামি জোন্সকে ফেরান মারুফা আক্তার। একই ওভারে হেথার নাইটের এলবিডব্লিউ আবেদন ডিআরএসে উল্টে গেলে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। তবে সেই নাইটই শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেন। শূন্য রানে জীবন পাওয়া নাইট দলের এক প্রান্ত ধরে রাখেন। ১১১ বল খেলে ৭৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)