ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবের ঐতিহাসিক মসজিদে নতুন নিয়ম জারি
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ মদিনার ঐতিহাসিক মসজিদে কিবলাতাইন (দুই কিবলার মসজিদ) সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছেন।এখন থেকে মুসল্লিরা ২৪ ঘণ্টা যেকোনো সময় এই ঐতিহাসিক মসজিদে নামাজ ও ইবাদত করতে পারবেন।
সোমবার (৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে জানায়— বাদশাহ সালমানের এই পদক্ষেপ মুসল্লিদের সুবিধার্থে এবং ধর্মীয় সেবায় সৌদি নেতৃত্বের আন্তরিকতার প্রতিফলন।
মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই সিদ্ধান্ত ইসলাম ও মুসলিম উম্মাহর প্রতি সৌদি আরবের অঙ্গীকারের প্রমাণ। ইতোমধ্যে মসজিদটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।”
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ বলেন,
“এই উদ্যোগ দেশের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নেতৃত্বের নিষ্ঠার প্রতিফলন।”
তিনি আরও জানান, সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদ সেবা উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে স্থানীয় ও আন্তর্জাতিক মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন।
এই ঘোষণার মাধ্যমে মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থান মসজিদে কিবলাতাইন-এ ইবাদতের সুযোগ আরও সহজ ও উন্মুক্ত হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল