ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফরের নতুন সময়সূচি ঘোষণা করল বিসিবি

২০২৫ অক্টোবর ০৭ ১৭:৫৪:০১

ওয়েস্ট ইন্ডিজ সফরের নতুন সময়সূচি ঘোষণা করল বিসিবি

এ মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। আগেই ক্যারিবীয়দের সফরসূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

পূর্বঘোষণার মতোই সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে। তবে দ্বিতীয় ওয়ানডে, যা আগে নির্ধারিত ছিল ২০ অক্টোবর, একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। সিরিজের শেষ ওয়ানডে যথারীতি ২৩ অক্টোবরই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে ঘোষণা ছিল ২৬ অক্টোবর থেকে শুরু হওয়ার, কিন্তু নতুন সূচি অনুযায়ী শুরু হবে ২৭ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ হবে ২৯ অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচ যথারীতি ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

ম্যাচতারিখভেন্যু
১ম ওয়ানডে ১৮ অক্টোবর ২০২৫ মিরপুর
২য় ওয়ানডে ২১ অক্টোবর ২০২৫ মিরপুর
৩য় ওয়ানডে ২৩ অক্টোবর ২০২৫ মিরপুর
১ম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ