ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভিসা নিয়মে বড় পরিবর্তন: নতুন চার ধরনের ভিসা চালু করলো সংযুক্ত আরব আমিরাত

২০২৫ অক্টোবর ০৫ ১৯:১৯:৫৭

ভিসা নিয়মে বড় পরিবর্তন: নতুন চার ধরনের ভিসা চালু করলো সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় ধরনের সংস্কার এনেছে। নতুন নিয়মে ভিসা পাওয়া আরও সহজ হবে, বিশেষ করে মেধাবী মানুষ, প্রযুক্তি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য। আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নিশ্চিত করেছে যে, এই পরিবর্তনগুলো দেশের অর্থনীতি, প্রযুক্তি ও পর্যটন খাতকে আরও শক্তিশালী করবে।

চারটি নতুন ভিজিট ভিসা

এআই বিশেষজ্ঞ ভিসা – কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা প্রযুক্তি প্রতিষ্ঠানের স্পনসরশিপে নির্দিষ্ট সময়ের জন্য একাধিকবার ভ্রমণ করতে পারবেন।

বিনোদন ভিসা – পর্যটন ও বিনোদন খাতকে এগিয়ে নিতে চালু করা হয়েছে এই ভিসা।

অনুষ্ঠান ভিসা – উৎসব, সম্মেলন, প্রদর্শনী ও খেলাধুলায় অংশ নিতে দেওয়া হবে এই ভিসা।

ক্রুজ জাহাজ কর্মী ভিসা – পর্যটক বহনকারী ক্রুজ জাহাজের কর্মীদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে।

প্রচলিত ভিসায় পরিবর্তন

মালবাহী ট্রাক চালক ভিসা: মাল পরিবহন ব্যবসার প্রতিষ্ঠানের স্পনসরশিপে এই ভিসা পাওয়া যাবে।

রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড ভিসা:

কাছের আত্মীয় আনার জন্য আয় কমপক্ষে ৪ হাজার দিরহাম

দূর আত্মীয়দের জন্য ৮ হাজার দিরহাম

বন্ধুদের জন্য ১৫ হাজার দিরহাম আয়ের প্রমাণ দরকার

ব্যবসা স্থাপনের ভিসা: নতুন ব্যবসার ধরন অনুযায়ী আর্থিক সামর্থ্য বা পূর্ব অভিজ্ঞতা প্রমাণ করতে হবে।

মানবিক ও বিশেষ ক্ষেত্রে সুবিধা

মানবিক ভিসা: যুদ্ধ বা দুর্যোগের শিকার দেশের মানুষ এক বছরের জন্য জামিনদার ছাড়াই ভিসা পাবেন।

স্বামীহারা বা বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের ভিসা: নির্দিষ্ট শর্তে তারা স্পনসর ছাড়াই বসবাস করতে পারবেন।

নতুন এই ভিসা নীতিমালা সংযুক্ত আরব আমিরাতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বমানের গন্তব্য হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত