ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
একজনের সিদ্ধান্তে পাল্টে গেলো রোহিতের ক্যারিয়ার হারিয়েছেন অধিনায়কত্ব
ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব রোহিত শর্মা হারালেন। আগামী অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শুভমান গিল, যদিও ‘হিটম্যান’ দলের অংশ হিসেবে থাকবেন। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠেছে, কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হলো।
ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, মূলত এই পরিবর্তনের পেছনে দলের হেডকোচ গৌতম গম্ভীরের পরামর্শ কাজ করেছে। আগারকার বলেন, “তিনটি ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্যও এবং কোচের জন্যও সমস্যার কারণ হয়।”
তিনি আরও জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিতের অধিনায়কত্বের পরিবর্তন করা হয়েছে। আগারকার বলেন, “বিশ্বকাপের আগে ওয়ানডেতে বেশি ম্যাচ হবে না। তাই শুভমানকে এখন থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সে দলের প্রস্তুতি করতে পারে।”
রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে আগারকার নিশ্চিত করেছেন, বিষয়টি নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “কোনো সিদ্ধান্ত তাকে না জানিয়েই নেওয়া হয়নি।”
উল্লেখযোগ্য যে, রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁকে রাখা হয়নি। নির্বাচকরা মনে করছেন, শুভমান গিলকে এখন দায়িত্ব দেওয়া হলে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা অর্জনের যথেষ্ট সময় পাওয়া যাবে।
রোহিত এবং বিরাট কোহলি দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, আর অস্ট্রেলিয়া সফরে দেশের হয়ে মাঠে নামবেন ১৯ অক্টোবর, অর্থাৎ ২২৪ দিন পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল