ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় যা বললো বাংলাদেশ
গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন প্রকাশ।
বিবৃতিতে বাংলাদেশ দাবি করেছে— আটক করা সকল মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একইসঙ্গে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বন্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা, যুদ্ধ ও অবরোধ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানায় বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, এই জরুরি মানবিক সহায়তা ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের পাশে বিশ্বের সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, কারণ বর্তমান পরিস্থিতিতে দখলদার বাহিনী বেসামরিক জনগণের মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করছে।
বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের পাশে থেকে একাত্মতা জানিয়েছে এবং এই ভয়াবহ দুর্ভোগের সময় তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)