ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজ যে একাদশ নিয়ে মাঠে মানছে বাংলাদেশ ও আফগানিস্থান
শারজাহতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ৫৪ রানের ইনিংসের সুবাদে আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই অতিক্রম করে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশ শিবিরে এখন আত্মবিশ্বাস তুঙ্গে, যা দ্বিতীয় ম্যাচেও দলের বড় প্রেরণা হয়ে কাজ করবে।
আজ রাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে, আফগানিস্তানের জন্য এটি একেবারেই ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ হার মানেই সিরিজ হাতছাড়া। তাই রশিদ খান ও মোহাম্মদ নবির নেতৃত্বে আফগান শিবির সর্বোচ্চ চেষ্টা করবে ঘুরে দাঁড়াতে।
আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দেশের ক্রিকেটপ্রেমীরা জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন লিটন দাস। দলে থাকছেন শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। স্পিন আক্রমণে থাকবেন রিশাদ হোসেন, সঙ্গে থাকতে পারেন সাকিব মাহমুদ ইমন বা আফিফ হোসেন। পেস আক্রমণে থাকবেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
অন্যদিকে আফগানিস্তানের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে নামতে পারেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মিডল অর্ডারে থাকবেন নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই ও অভিজ্ঞ মোহাম্মদ নবি। অলরাউন্ডার করিম জানাত ও অধিনায়ক রশিদ খান থাকছেন দলের ভারসাম্য রক্ষায়। বোলিং আক্রমণে ফজলহক ফারুকি, নবীন-উল-হক, মুজিব উর রহমান ও নুর আহমদ খেলতে পারেন।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ কি আজই সিরিজ নিশ্চিত করতে পারবে, নাকি আফগানিস্তান ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচে উত্তেজনার আগুন জ্বালাবে—তা জানতে চোখ রাখতে হবে আজকের রাতের লড়াইয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)