ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
“শেষটা আরও ভালো হতে পারতো” হারের কারণ জানালেন রশিদ খান
শারজাহতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত লড়াই জমিয়ে তুলেছিল আফগানিস্তান। একপর্যায়ে মাত্র ৯ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নিচ্ছিল রশিদ খানের দল। কিন্তু নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের শান্ত ইনিংসে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল আফগানরা। ম্যাচ শেষে ব্যর্থতার কারণ খুঁজে জানালেন অধিনায়ক রশিদ খান।
রশিদ বলেন, “আমি মনে করি শেষটা আরও ভালো হতে পারতো। টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ ও মোমেন্টাম হারালেই বিপদ। একবার ম্যাচ থেকে পিছিয়ে পড়লে ফেরাটা কঠিন হয়ে যায়।”
আফগানদের ইনিংসে সর্বসাকল্যে রান দাঁড়ায় ১৫১। তবে রশিদের মতে, আরও ১০–২০ রান বেশি করলে ফলাফল ভিন্ন হতে পারতো। তিনি বলেন, “আমার মনে হয়েছে ১৭০–১৮০ রান করা সম্ভব ছিল। কিন্তু আমরা ভালো শট খেলতে পারিনি।”
ব্যর্থতার জন্য কোনো অজুহাত না দেখিয়ে রশিদ খোলাখুলি স্বীকার করেন প্রথম ১০ ওভারে বোলিং দুর্বলতার কথাও। তার ভাষায়, “আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। এই উইকেটে যত বেশি স্ট্যাম্পে বল করা যায়, তত ভালো ফল আসে। বাইরে বল করলে ব্যাটারের জন্য রান তোলা সহজ হয়ে যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তবে যখন স্ট্যাম্পে ধারাবাহিকভাবে বল করা শুরু করলাম, তখন ফলও পেয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)