ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৫-৩ গোলে ভরাডুবিতে শেষ হলো মেসিদের মায়ামি বনাম শিকাগোর ম্যাচ

২০২৫ অক্টোবর ০১ ১১:৪৪:১৯

৫-৩ গোলে ভরাডুবিতে শেষ হলো মেসিদের মায়ামি বনাম শিকাগোর ম্যাচ

মেজর লিগ সকারে (এমএলএস) বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শিকাগোর বিপক্ষে গোলবন্যার ম্যাচে ৫-৩ গোলে হেরেছে লিওনেল মেসির দল। ফলে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থেকে গেল ডেভিড বেকহ্যামের ক্লাব।

চেজ স্টেডিয়ামে বুধবার (১ অক্টোবর) ম্যাচের শুরুতেই চাপের মুখে পড়ে মায়ামি। গোলরক্ষক অস্কার উস্তারি প্রথমে একটি গোল বাঁচালেও ১১তম মিনিটে তাহ ডি’আভিলার হেডে লিড নেয় শিকাগো। এরপর ৩১ মিনিটে জোনাথান ডিন গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়।

৩৯তম মিনিটে টমাস অ্যাভিলেস একটি গোল শোধ দিলেও বিরতির ঠিক আগে আরও একটি গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় শিকাগো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। তবে শেষ মুহূর্তের ধাক্কা সামলাতে পারেনি মায়ামি। ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডস এবং ৮৩ মিনিটে ব্রায়ান গুতেরেস গোল করে শিকাগোর ৫-৩ গোলের জয় নিশ্চিত করেন।

এই হারে এমএলএস টেবিলে শীর্ষ চারে ওঠার সুযোগ হাতছাড়া হলো ইন্টার মায়ামির।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত