ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যে কারনে বিসিবি নির্বাচন থেকে সরে দাড়ালেন তামিম ইকবাল

২০২৫ অক্টোবর ০১ ১১:৩১:৩৪

যে কারনে বিসিবি নির্বাচন থেকে সরে দাড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র তুলে নেন তিনি।

সকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হলেও দুপুর ১২টার ডেডলাইনের আগেই স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তামিম। জানা গেছে, কয়েকটি ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তামিম বোর্ডে এসে ক্রিকেট অপারেশনে অবদান রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আপাতত সেই ইচ্ছা বাস্তবায়িত হচ্ছে না। তার না থাকায় নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই নতুন রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। জেলা ও বিভাগ থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক, ক্লাব থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন একজন পরিচালক। মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই সভাপতি নির্বাচন হবে।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের বিসিবি নির্বাচন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ