ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দারুন সুখবর : আমিরাত, সৌদি,কাতার ,ওমান, বাহরাইন ও কুয়েতের নতুন ভিসা চালু
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর জন্য বহুল প্রত্যাশিত একীভূত পর্যটন ভিসা চালু হচ্ছে এই বছরের শেষ প্রান্তিকে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি এ তথ্য নিশ্চিত করেছেন।
এই একীভূত ভিসা হবে শেনজেন মডেলের মতো, যার মাধ্যমে পর্যটকরা একবার ভিসা নিয়ে জিসিসির ছয়টি দেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত—ভ্রমণ করতে পারবেন।
মন্ত্রী আল মারি জানান, এটি আঞ্চলিক পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে পরিচিত করবে। যদিও ভিসার খরচ ও মেয়াদ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
তিনি আরও জানান, ভিসাটি প্রথমে পাইলট আকারে চালু হবে এবং পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ও আতিথেয়তা খাতে ৩৯,৫৪৬টি বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হয়েছে, যা গত পাঁচ বছরে ২৭৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
পর্যটন শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এই ভিসা চালুর ফলে আঞ্চলিক অর্থনীতি ব্যাপকভাবে উপকৃত হবে, তৈরি হবে হাজারো নতুন কর্মসংস্থান। সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করবে আমিরাত ও সৌদি আরব।
২০২৪ সালে জিসিসি দেশগুলো থেকে ৩.৩ মিলিয়ন পর্যটক গিয়েছিলেন আমিরাতে। এর মধ্যে সর্বাধিক ছিল সৌদি আরবের ১.৯ মিলিয়ন দর্শনার্থী। দ্বিতীয় স্থানে ছিল ওমান (৭৭৭,০০০), এরপর কুয়েত (৩৮১,০০০), বাহরাইন (১২৩,০০০) ও কাতার (৯৩,০০০)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল