ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : ম্যাচের আগে মাইনর স্ট্রোক করলেন বাংলাদেশের হেড কোচ

২০২৫ অক্টোবর ০১ ০৯:০৬:০১

চরম দু:সংবাদ : ম্যাচের আগে মাইনর স্ট্রোক করলেন বাংলাদেশের হেড কোচ

আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে এর আগে শঙ্কার খবর এলো নারী দলের শিবিরে। প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ জানান,

“গতকাল হঠাৎ স্যার বাম পায়ে অবশ অনুভব করেন। আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসককে নিয়ে দ্রুত হাসপাতালে যাই। সেখানে এমআরআই করার পর জানা যায়, ব্রেইনে মাইনর স্ট্রোক হয়েছে।”

তিনি আরও বলেন,

“গতকাল পুরোটা সময় কোচ হাসপাতালে ছিলেন। তবে আজ চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন। এখন দলের সঙ্গেই আছেন, আপাতত শঙ্কার কিছু নেই।”

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ