ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইএল টি-টোয়েন্টিতে চমক: নিলামের আগেই পেলেন দল দিনেশ কার্তিক
আইএল টি-টোয়েন্টির নিলামের আগেই নতুন দলে জায়গা পেলেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। শারজাহ ওয়ারিয়র্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের পরিবর্তে কার্তিককে দলে ভিড়িয়েছে তারা। আগামীকাল বসছে টুর্নামেন্টের চতুর্থ আসরের নিলাম।
ওয়ারিয়র্সের প্রধান কোচ জেপি ডুমিনি বলেন,
“দিনেশ কার্তিককে দলে পেয়ে আমি আনন্দিত। সবাই জানে ব্যাট হাতে তিনি কী করতে পারেন। তার অভিজ্ঞতা ও প্রাণবন্ত ব্যক্তিত্ব তরুণদের জন্য অনুপ্রেরণা হবে।”
আইএল টি-টোয়েন্টিতে কার্তিকের সতীর্থ হচ্ছেন টিম ডেভিড। উল্লেখ্য, ২০২৫ আইপিএলে বেঙ্গালুরুতে টিম ডেভিডের সঙ্গে ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করেছিলেন ৪০ বছর বয়সী কার্তিক। এবার দু’জন একই দলের হয়ে খেলবেন।
দলে যোগ দিয়ে কার্তিক বলেন,
“শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই তরুণ দল বিশেষ কিছু করার স্বপ্ন দেখে, আর তার অংশ হতে পারা আমার জন্য আনন্দের।”
কার্তিক ইতোমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। এর মধ্যে রয়েছে আবুধাবি টি-টেন (বাংলা টাইগার্স), লেজেন্ডস লিগ (সাউদার্ন সুপারস্টারস), এসএ টি-টোয়েন্টি (পার্ল রয়্যালস)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১২ ম্যাচে তার রান ৭৫৩৭। আইপিএলে ছয়টি দলে খেলেছেন তিনি, ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও।
এবারের নিলামে শারজাহ ওয়ারিয়র্সে তার সতীর্থ হিসেবে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন তিনি। এছাড়া তালিকায় রয়েছেন সাবেক লেগ স্পিনার পীযুষ চাওলা, যার ভিত্তিমূল্য ৪০ হাজার ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল