ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আসলেই কি ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারত
এশিয়া কাপ ২০২৫ শেষ হলেও বিতর্ক থামছে না ভারতকে ঘিরে। ফাইনালে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে ছায়া ফেলেছে পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যাওয়া ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে শিরোপা জয়ের পরও রোহিত শর্মারা হাতে ট্রফি ছাড়াই উদযাপন করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা রশিদ লতিফ সরাসরি ভারতকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তিনি বলেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। অন্য কোনো খেলায় হলে এমন সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতো। কিন্তু আইসিসির চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই শাস্তি হবে না। ক্রিকেটের জন্য এটা এক কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে হত্যা করা হলো।”
অন্যদিকে সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছেন। তাঁর মতে, ভারতীয় খেলোয়াড়রা প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি বলেন, “ট্রফি জেতার পরও হাতে না পাওয়া দুঃখজনক। এখন হয়তো বিষয়টি হালকাভাবে নিচ্ছে তারা। কিন্তু কয়েক বছর পর ভাবতে বাধ্য হবে—এত কষ্ট করে জিতেও ট্রফি হাতে পেলাম না।”
ফাইনালের এই ঘটনা এশিয়া কাপের আবহকে আরও বিতর্কিত করে তুলেছে। যদিও আইসিসি বা এসিসি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ফলে ক্রিকেট দুনিয়া জুড়ে প্রশ্ন এখন একটাই—ভারতের বিরুদ্ধে কি আসলেই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)