ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পৃথিবীর একমাত্র দেশ যেখানে ১০০ বছরে জন্ম হয়নি কোনো শিশু

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৬:২৭

পৃথিবীর একমাত্র দেশ যেখানে ১০০ বছরে জন্ম হয়নি কোনো শিশু

বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেশেই প্রতি মিনিটে জন্ম নেয় ৯টি শিশু (তথ্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও পরিবার পরিকল্পনা অধিদফতর)। এমন এক বাস্তবতায় যদি বলা হয়, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে গত ১০০ বছরে একটিও শিশু জন্মায়নি—শুনে কি অবাক হচ্ছেন?

এই দেশটি হলো ভ্যাটিকান সিটি, বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র এবং রোমান ক্যাথলিক গির্জার প্রধান কার্যালয়।

স্বাধীনতার পরও জন্ম নেই কোনো শিশুর

১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ইতালি থেকে আলাদা হয়ে ‘ল্যাটেরান চুক্তি’র মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। কিন্তু আশ্চর্যের বিষয়, স্বাধীনতার পর প্রায় এক শতক পেরিয়ে গেলেও সেখানে একটিও শিশুর জন্ম হয়নি।

কেন নেই শিশুজন্ম?

ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ১১৮ একর। এখানে কোনো প্রসূতিবিভাগ নেই, এমনকি একটি হাসপাতালও গড়ে ওঠেনি। ফলে অসুস্থ বা অন্তঃসত্ত্বা হলে বাসিন্দাদের চিকিৎসার জন্য রোমে যেতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এত ছোট ভূখণ্ডে হাসপাতাল না বানিয়ে পাশের রোমের উন্নত স্বাস্থ্যসেবার ওপর নির্ভর করাটাই যুক্তিযুক্ত মনে করেছেন কর্তৃপক্ষ।

জনসংখ্যা ও জীবনযাত্রা

ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ৮০০-৯০০ জন, যাদের অধিকাংশই বয়স্ক ক্যাথলিক ধর্মযাজক। দেশটি ছোট হলেও অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তবে সেসব অপরাধ—যেমন পকেটমারি, ছিনতাই বা দোকান লুট—মূলত বিদেশি পর্যটকদের কারণেই ঘটে বলে স্থানীয়দের দাবি।

ভ্যাটিকানের আরও কিছু তথ্য

বিশ্বের সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন ‘সিটা ভ্যাটিকানো’ এখানেই অবস্থিত।

৩০০ মিটার দৈর্ঘ্যের এই রেললাইন মূলত পণ্য পরিবহনের জন্য তৈরি হয়েছিল।

যাত্রীবাহী ট্রেন ভ্যাটিকান সিটিতে চলে না।

তুলনামূলক তথ্য

শুধু ভ্যাটিকান সিটিই নয়, ব্রিটেন নিয়ন্ত্রিত ছোট দ্বীপ পিটকেয়ার্ন-এও জনসংখ্যা এত কম (৫০ জনের কম) যে সেখানেও কয়েক বছর ধরে শিশুজন্ম হয়নি। তবে সেটি কোনো দেশ নয়, বরং একটি দ্বীপপুঞ্জ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত