ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবি নির্বাচন: যাচাই-বাছাইয়ে বাতিল হলো অনেক গুলো মনোনয়ন , চূড়ান্ত লড়াই হবে সীমিত আসনে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৫১ প্রার্থীর মধ্যে ৪৮ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে ৩টি মনোনয়নপত্র।
ঢাকা বিভাগে সুখবর বুলবুল-ফাহিমের
ঢাকা বিভাগীয় কোটায় তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন— বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফূয়াদ রেদোয়ান।তবে রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বুলবুল-ফাহিম। নির্বাচন কমিশনের দাবি, রেদোয়ানের প্রার্থীতায় সমর্থনকারীর ফরমের স্বাক্ষর ও মনোনয়নপত্রের স্বাক্ষরের মধ্যে অমিল ছিল।
ক্ষোভে ফুঁসছেন রেদোয়ান
মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না রেদোয়ান। তিনি অভিযোগ করেছেন, “আমার প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সম্পূর্ণ জেনুইন। আমাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে।”তিনি আরও জানান, আপিলে তার পক্ষে শুনানি হলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে নির্বাচন কমিশন।
অন্যান্য বিভাগে পরিস্থিতি
চট্টগ্রাম বিভাগে: শওকত হোসেনের মনোনয়ন বাতিল হওয়ায় তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন— আহসান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রাজশাহী বিভাগে: হাসিবুল আলমের মনোনয়ন বাতিল হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিনজন— মুখলেসুর রহমান, এস এম শামস মতিন ও তওহীদ তারিক খান।
বরিশাল, সিলেট ও খুলনা বিভাগে: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন (বরিশাল), রাহাত সামস (সিলেট) এবং আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান (খুলনা)।
সামগ্রিক চিত্র
মোট ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই শেষে ৪৮টি বৈধ এবং ৩টি বাতিল হয়েছে। ক্যাটাগরি-২ এর ৩০টি এবং ক্যাটাগরি-৩ এর ৩টি মনোনয়নই বৈধ বলে গণ্য হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) শুনানি শেষে আপত্তি নিষ্পত্তি হবে। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সেদিনই প্রকাশ পাবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল