ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নতুন নাটক: এশিয়া কাপ ট্রফি হাতে পেল না ভারত! নাকভির সিদ্ধান্তে বিস্ময়ে ক্রিকেট দুনিয়া
এশিয়া কাপ শেষ হলেও ট্রফি ঘিরে নতুন নাটক শুরু হয়েছে। পাকিস্তানি এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে শিরোপা জিতেও হাতে ট্রফি ওঠেনি সূর্যকুমার যাদবদের।
রবিবার রাত সাড়ে ১০টায় ম্যাচ শেষ হলেও ভারতীয় দলের দাবির কারণে পুরস্কার বিতরণী বিলম্বিত হয়। অবশেষে মধ্যরাতে অনুষ্ঠান শুরু হলেও ভারতীয়রা স্পষ্ট জানিয়ে দেন—নাকভির হাত থেকে ট্রফি নেবেন না। এতে ক্ষুব্ধ হয়ে ট্রফি ও মেডেল নিয়ে মঞ্চ ছাড়েন এসিসি সভাপতি।
ভারতীয় দলের প্রতিক্রিয়া
চ্যাম্পিয়নশিপ ট্রফি ছাড়াই ভারতীয় দল মাঠে কল্পিত ট্রফি নিয়ে উদযাপন করে, অনেকটা ২০২২ বিশ্বকাপে লিওনেল মেসির বিখ্যাত উদযাপনের মতো। অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেন,“আমি যখন থেকে ক্রিকেট খেলছি, কখনো দেখিনি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। আমাদের কাছে আসল ট্রফি হলো সতীর্থরা, যারা এই যাত্রায় সঙ্গে ছিল।”
বিসিসিআইয়ের অবস্থান
বোর্ড সচিব দেভজিৎ সাইকিয়া এএনআইকে বলেন,“ভারত এখন যে দেশের সঙ্গে যুদ্ধ করছে, সেই দেশের একজন নেতার কাছ থেকে আমরা ট্রফি নিতে চাইনি। তবে তাই বলে ট্রফি আর মেডেল তিনি নিজের কাছে রেখে দেবেন—এটা খুবই অপ্রত্যাশিত। আমরা আশা করি দ্রুতই ট্রফি ফেরত পাঠানো হবে।”
তিনি আরও জানান, নভেম্বরের দুবাইয়ে আইসিসি কনফারেন্সে এসিসি সভাপতির এই আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে।
পাকিস্তান অধিনায়কের মন্তব্য
পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বিষয়টিকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,“জয়ী দলকে ট্রফি তো সভাপতিই দেবেন। যদি তার কাছ থেকে না নেয়, তবে কার কাছ থেকে নেবে?”
অনিশ্চয়তায় ট্রফি হস্তান্তর
ভারত দলকে ট্রফি কবে দেওয়া হবে, কিংবা আদৌ দেওয়া হবে কি না—এসিসির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি। ফলে শিরোপা জিতলেও ট্রফি ঘিরে ভারত ও এসিসির দ্বন্দ্ব আরও জটিল আকার নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল