ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আসিফের স্ট্যাটাসে সাকিবের ক্ষোভ, দেশে ফেরার ঘোষণা দিয়ে ঝড় তুললেন
ফেসবুক পোস্টকে ঘিরে তীব্র বাক্যযুদ্ধে জড়ালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নাম উল্লেখ না করেও দুজনের পাল্টাপাল্টি স্ট্যাটাস নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “শুভ জন্মদিন, আপা।”
এক ঘণ্টা পর রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন—“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।”যদিও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের মতে এই ইঙ্গিত সরাসরি সাকিবের দিকেই।
রাত ১১টা ২০ মিনিটে সাকিবও পাল্টা প্রতিক্রিয়া জানান। নিজের ফেসবুকে তিনি লেখেন—“যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
এই স্ট্যাটাসে সাকিব ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরার ও ক্রিকেটে ফিরবার। যা ভক্তদের মনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় বিদেশে ছিলেন সাকিব আল হাসান। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হলেও পরবর্তীতে সংসদ ভেঙে গেলে তিনি পদ হারান। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। তার নামে মামলাও রয়েছে। গত অক্টোবর দেশে ফিরে টেস্ট খেলতে চাইলেও সরকারের অনুমতি না পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হন এই তারকা অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)