ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উপদেষ্টা আসিফ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্টে তোলপাড় নেটদুনিয়া
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান। আর সেই পোস্টের পরপরই পাল্টা ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন— “শুভ জন্মদিন আপা।” পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেন ২০১৫ সালে গণভবনে তোলা একটি ছবি।
অল্প কিছুক্ষণ পরেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লেখেন—“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।”
এই মন্তব্যকে কেন্দ্র করেই নেটিজেনদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়। অনেকের মতে, এখানে ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ সরাসরি সাকিবকেই বুঝিয়েছেন। মন্তব্যের ঘরে সমালোচনার ঝড়ও ওঠে অলরাউন্ডারের প্রতি।
তবে এখানেই থামেননি সাকিব। কিছুটা পাল্টা জবাব হিসেবেই নিজের আরেকটি পোস্টে লেখেন—“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
উল্লেখ্য, গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে একই বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর সংসদ ভেঙে গেলে এমপি পদ হারান তিনি। সেই সময় থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে শেষ দুইটি সিরিজ খেললেও দেশে ফেরেননি আর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)