ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এশিয়া কাপের সেরা ব্যাটার হয়ে যা বললেন অভিষেক শর্মা

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০৬:৪০:৪৫

এশিয়া কাপের সেরা ব্যাটার হয়ে যা বললেন অভিষেক শর্মা

এশিয়া কাপ ২০২৫-এর টুর্নামেন্টসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।৭ ইনিংসে ৪৪.৫ গড়ে ৩১৪ রান—এই পরিসংখ্যানই তাকে এবারের আসরের সেরা ব্যাটার করে তুলেছে। তিনটি অর্ধশতক তার ঝুলিতে যোগ হয়েছে, যা ভারতের ব্যাটিং লাইনআপে এনে দিয়েছে ভরসা।

২৫ বছর বয়সী বাঁ–হাতি এই ওপেনার ভারতীয় ক্রিকেটের ব্যাটিং শুরুটা নতুনভাবে সংজ্ঞায়িত করছেন। রোহিত শর্মা ও কেএল রাহুলের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে নিয়েছেন অভিষেক ও শুভমান গিল। এশিয়া কাপে এই জুটি ভারতকে দিয়েছে স্বস্তিদায়ক সূচনা, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে অভিষেক এগিয়ে।

গ্রুপ পর্বে নিয়মিত ভালো শুরু করেন অভিষেক—৩০, ৩১ ও ৩৮ রানের ইনিংস খেলেন। কিন্তু আসল উজ্জ্বলতা দেখা যায় সুপার ফোর পর্বে। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে দলকে টেনে তোলেন সামনে।

তবে ফাইনাল মঞ্চে ব্যর্থতা ভর করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। যদিও ফাইনালের নায়ক হয়ে উঠেন অন্য একজন—তিলক ভার্মা। তার অপরাজিত ৫৩ বলে ৬৯ রানের ইনিংস ভারতকে এনে দেয় নবম এশিয়া কাপ শিরোপা (৭ বার ওয়ানডে, ২ বার টি-টোয়েন্টি সংস্করণে)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ