ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিলো না ভারত

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০৬:৩১:৫৪

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিলো না ভারত

এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে চ্যাম্পিয়ন হয়েও তারা নেয়নি কোনো ট্রফি বা মেডেল।

ফাইনাল শেষে প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিলক ভার্মা ম্যাচসেরা, অভিষেক শর্মা টুর্নামেন্টসেরা এবং কুলদীপ যাদব সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার গ্রহণ করেন। রানার্স-আপ পাকিস্তানের খেলোয়াড়রা মেডেল নেন এবং অধিনায়ক সালমান আলি আঘা পান দলের জন্য নির্ধারিত ৭৫ হাজার ডলারের চেক।

কিন্তু ভারতের মূল দলীয় পুরস্কার দেওয়ার সময় হঠাৎ জানানো হয়— তারা মেডেল বা ট্রফি নেবে না। প্রেজেন্টেশনের দায়িত্বে থাকা ধারাভাষ্যকার সাইমন ডুল ঘোষণা দেন,

"এসিসির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না।"

তবে এর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে ভারতীয় ক্রিকেটাররা মাঠেই নিজেদের মতো করে উদযাপন করেন এবং ফটোগ্রাফারদের জন্য ট্রফি ছাড়াই চ্যাম্পিয়ন হিসেবে ছবি তোলেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। ফাইনালের আগেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ