ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শানাকা রান আউট না হওয়ায় বিতর্ক, এবার মুখ খুললেন ইরফান পাঠান

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:৫৮:২০

শানাকা রান আউট না হওয়ায় বিতর্ক, এবার মুখ খুললেন ইরফান পাঠান

দাসুন শানাকাকে রান আউট না দেওয়ায় ভারতীয়দের তোপের মুখে পড়েছেন অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তবে ভারতীয় কিংবদন্তি ইরফান পাঠান এই দুই আম্পায়ারের সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন।

ম্যাচের সুপার ওভারে প্রথম বলেই আউট হন কুশল পেরেরা। পরের বলে কামিন্দু মেন্ডিস স্ট্রাইক দেন শানাকাকে। একটি ডট বল ও একটি ওয়াইডের পর চতুর্থ ডেলিভারিতে শানাকা কট বিহাইন্ড হন। আর্শদীপ সিংয়ের আবেদনের পর স্যামসন ক্যাচ বৈধ ধরে নেন এবং অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল তর্জনী উঁচিয়ে ধরেন। একই ডেলিভারিতে শানাকা রান আউটও হন।

টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন যে শানাকা কট বিহাইন্ড হননি। তাই শানাকাকে নট আউট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, কট বিহাইন্ডের আবেদনের কারণে বল ডেড হয়ে গিয়েছিল, তাই রান আউট আর প্রযোজ্য নয়। পরের বলেই শানাকা সাজঘরে ফেরেন আর্শদীপকেই ক্যাচ দিয়ে।

ইরফান পাঠান ম্যাচ শেষে মন্তব্য করেন,"যেহেতু কট বিহাইন্ড ছিল এবং রিভিউ নেওয়া হয়েছে, তাই বল ডেড হয়ে গেছে। গাজী সোহেল ভারতীয় দলকে তা অবহিত করেছেন। সবসময় প্রথম সিদ্ধান্তই মুখ্য। এ কারণেই শানাকা রান আউট থেকে বেঁচে গেল।"

এই ঘটনায় গাজী সোহেলের সঙ্গে টিভি আম্পায়ার মুকুলেরও বিচক্ষণতার প্রশংসা করা হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ