ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজ মাঠে নামছে ভারত-শ্রীলঙ্কা, জানুন সময়সূচি ও কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ভারত। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—সব বিভাগেই তাদের ক্রিকেটাররা আধিপত্য বিস্তার করছে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখনো কিছু দুর্বলতা দূর করতে হবে দলটিকে। তাই আজ এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে না টিম ইন্ডিয়া। বরং এটি আত্মবিশ্বাস বাড়ানো এবং ভুলগুলো শুধরে নেওয়ার একটি বড় সুযোগ।
ভারত ইতোমধ্যে অপরাজিত থেকে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে একাধিকবার সহজ ক্যাচ হাতছাড়া করেছে তারা। এমন দুর্বলতা নিয়ে টুর্নামেন্ট এগিয়ে নিলে তা বড় টুর্নামেন্টে ক্ষতির কারণ হতে পারে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশেষ নজর থাকবে ফিল্ডিংয়ের উন্নতিতে।
অন্যদিকে, সুপার ফোরে ব্যর্থ হয়ে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। তাই ভারতের বিপক্ষে জয় নিয়েই মর্যাদার বিদায় চায় লঙ্কানরা। বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে আসর শেষ করা তাদের জন্য সম্মানজনক সান্ত্বনা হয়ে উঠতে পারে।
ম্যাচের সময়সূচি ও সম্প্রচার তথ্য
ম্যাচ: এশিয়া কাপ (সুপার ফোর) ভারত বনাম শ্রীলঙ্কা
তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সময় (ভারতীয়): রাত ৮টা (টস সন্ধ্যা ৭:৩০)
সময় (বাংলাদেশ): রাত ৮:৩০
সম্প্রচার (ভারত): সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভ অ্যাপ
সম্প্রচার (বাংলাদেশ): টি স্পোর্টস, নাগরিক টিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)