ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
হুট করে দলে, এখন এশিয়া কাপে সেরা বাংলাদেশের নতুন ভরসার নাম বললেন বরুণ অ্যারন
এশিয়া কাপের আগে সাইফ হাসানকে নিয়ে বড় প্রত্যাশা ছিল না কারও। টেস্ট স্পেশালিস্ট হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তবে হুট করেই জায়গা পান টুর্নামেন্টের স্কোয়াডে। ‘এ’ দলের হয়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকার কারণেই নির্বাচকরা তাকিয়েছিলেন তার দিকে। আর সুযোগ পেতেই যেন নিজেকে প্রমাণের মঞ্চ বানিয়ে ফেলেছেন এশিয়া কাপকে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চার ইনিংসে ১৭৮ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক সাইফ। শুধু তাই নয়, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন তিনিই। প্রধান কোচ ফিল সিমন্স মনে করছেন, এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সাইফের উত্থান।
ম্যাচ-পরবর্তী আলোচনায় সাইফকে নিয়ে উচ্চ প্রশংসা করেছেন ভারতের সাবেক পেসার বরুণ অ্যারন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন—“সাইফ হাসান দুর্দান্ত প্লেয়ার। ও যেই বলে আউট হয়েছে সেটা উইকেটে থেমে গিয়েছিল। হারিস রউফ এমনিতেই উইকেটশিকারী বোলার। তবে সাইফের ব্যাটিংয়ে আমি দারুণ সম্ভাবনা দেখি।”
অ্যারনের মতে, বাংলাদেশের ব্যাটাররা চাপের ম্যাচে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়েছেন। তার ভাষায়—“বাংলাদেশ অল্প কিছু ক্রিকেটিং শট খেলেছে, বাকিরা অতিরিক্ত রিভার্স সুইপ আর অস্বাভাবিক শট খেলার চেষ্টা করেছে। এমন ম্যাচে আগে না খেলা শট খেলতে গেলে সফলতা আসে না।”
সাইফের ধারাবাহিকতা তাই শুধু বাংলাদেশ দলই নয়, ক্রিকেট বিশেষজ্ঞদেরও নজর কেড়েছে। বরুণ অ্যারনের প্রশংসা প্রমাণ করছে—বাংলাদেশ হয়তো খুঁজে পেয়েছে টি-টোয়েন্টিতে নতুন ভরসা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল