ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুখবর : ওমানে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর

২০২৫ সেপ্টেম্বর ২৬ ০০:৫৩:৪৫

সুখবর : ওমানে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর

ওমানের সরকারি পরিষেবা খাতে বড় সুখবর এসেছে চাকরিপ্রার্থীদের জন্য। দেশটির পাবলিক সার্ভিসেস রেগুলেশন কর্তৃপক্ষ ৬৪১টি নতুন স্থায়ী চাকরির ঘোষণা দিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) চেয়ারম্যান ড. মনসুর বিন তালিব আল হিনাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

আগ্রহীরা ‘তাওতিন’ ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

কোন খাতে সুযোগ?

নতুন পদগুলো মূলত বিদ্যুৎ, পানি, স্যানিটেশন, পরিষেবা ও রক্ষণাবেক্ষণ খাতের জন্য সৃষ্টি করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে ওমানে সরকারি চাকরির সংখ্যা দাঁড়াল ২,১৪৮টি।

কেন এই উদ্যোগ?

এই নিয়োগ কার্যক্রম ওমানের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘ওমান ভিশন ২০৪০’-এর অংশ। এর মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতিকে টেকসই করা এবং স্থানীয় নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করা।

কর্মসংস্থানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে কমিটি জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়নে ওমানি পেশাজীবীদের ভূমিকা আরও শক্তিশালী করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্যও এটি একটি সম্ভাবনার খবর, কারণ আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন খাতে দক্ষ বিদেশি কর্মীর সুযোগ তৈরি হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত