ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীরা সাবধান : সতর্ক বার্তা দিলো বাংলাদেশ দূতাবাস

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৫:৪২:৩১

প্রবাসীরা সাবধান : সতর্ক বার্তা দিলো বাংলাদেশ দূতাবাস

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস। গাড়ি ধোয়ার নামে অযাচিত অর্থ আদায়ের অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ক্লিনিং কোম্পানির কর্মী সরকারি নিয়ন্ত্রণাধীন পার্কিং এলাকায় গাড়ি প্রবেশের সময় যাত্রীদের কাছে ওয়াশিং সেবা প্রস্তাব করেন। অনেকে রাজি না হলে তারা বিরক্তিকর আচরণ করেন এবং কখনো কখনো জোরপূর্বক অর্থ দাবি করেন। কাতার কর্তৃপক্ষ এসব কর্মকাণ্ডকে অনভিপ্রেত হিসেবে বিবেচনা করছে।

ফলে এ ধরনের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। যদিও আটক হওয়া কিছু বাংলাদেশির বৈধ কাতার আইডি ও কাজের অনুমতিপত্র ছিল, তবুও সরকারি নিয়ম ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন তারা।

বাংলাদেশ দূতাবাস জানায়, সরকারি নিয়ম অমান্য করে পার্কিং এলাকায় গাড়ি ধোয়ার কাজে নিয়োজিত হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কার ওয়াশিং কোম্পানিগুলোকে তাদের কর্মীদের কার্যক্রমে কঠোর নজরদারি করারও পরামর্শ দিয়েছে দূতাবাস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত