ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্বর্ণের দামে নতুন রেকর্ড! একদিনে ভরিতে দাম বেড়েছে ৩,৬৬৩ টাকা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
দেশের বাজারে আবারও ইতিহাস গড়ল স্বর্ণের দাম। মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য বেড়েছে ৩ হাজার ৬৬৩ টাকা। নতুন এ মূল্য আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম উল্লেখযোগ্যভাবে বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। সেই কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়াল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বাজুস ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টানা দুই দফা বড় বৃদ্ধি সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে বিয়ে ও উৎসবের মৌসুমে এমন লাগামহীন মূল্যবৃদ্ধি স্বর্ণ ক্রয়ক্ষমতার ওপর বড় চাপ ফেলবে বলে মনে করছেন অনেকেই।
নতুন মূল্য তালিকা (২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর):
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকা
বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার মান ও নকশা অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)