ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আবারও ট্রফি জিতে ইয়ামালের রেকর্ড
ব্যালন ডি’অর ঘোষণার আগে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি দ্বিতীয়বার জিতে ইতিহাস গড়লেন বার্সেলোনার সেনসেশন লামিন ইয়ামাল।
সোমবার রাতে প্যারিসের শাটেলেট থিয়েটারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ২১ বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে গত মৌসুমের সেরা হিসেবে ঘোষণা করা হয় ইয়ামালের নাম।
স্পেন ও বার্সেলোনার হয়ে সাফল্যমণ্ডিত মৌসুম কাটানো ইয়ামালের এই অর্জন ছিল অনেকটা প্রত্যাশিত। এর আগে গত মৌসুমেও তিনি কোপা ট্রফি জিতেছিলেন। ফলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২০১৮ সালে কোপা ট্রফির যাত্রা শুরু হয়। প্রথমবার এই সম্মান পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ইয়ামালের আগে বার্সেলোনার হয়ে পেদ্রি ও গাভি এই স্বীকৃতি পেয়েছিলেন।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ শিরোপা জয়ে বড় অবদান ছিল ইয়ামালের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল এবং দিয়েছেন ২৫টি অ্যাসিস্ট।
অন্যদিকে, মেয়েদের বিভাগে কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনারই আরেক তরুণী ফরোয়ার্ড ১৯ বছর বয়সী ভিকি লোপেস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)