ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের কাছে হার, ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সরাসরি ২-০ সেটে হার মেনে নিতে হয় লাল-সবুজের দলকে।
প্রথম সেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান আধিপত্য বজায় রেখে সহজেই ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে। এ হারের ফলে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে যায়।
এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেদিনও ম্যাচের ফল ছিল ২-০ সেটে পরাজয়।
তবে এখানেই থেমে থাকছে না লাল-সবুজের যোদ্ধারা। আগামীকাল বাংলাদেশ সময়ে বিকেল ৫টায় ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল।
দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্পে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপে পা রেখেছিল বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল। সেই প্রস্তুতির কিছুটা ফল পেলেও ট্রফি মঞ্চে ওঠা হয়নি বাংলাদেশের ভাগ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)