ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন খেলাটি সরাসরি দেখুন এখানে (live)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে লড়াই। টসের ভাগ্য এবারও হাসলো বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের দিকে। তিনি টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। লিটনের ব্যাখ্যা, দুবাইয়ে পরে ব্যাট করা দলের জয়ের হার বেশি—এ কারণেই আগে ফিল্ডিং নেওয়া।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কাও জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। ফলে শুরুর সুবিধা পেয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে পরিবর্তন
আফগানিস্তানের বিপক্ষে জয়ী একাদশে জোড়া পরিবর্তন করেছে বাংলাদেশ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। ফিরেছেন শরিফুল ইসলাম ও শেখ মেহেদি হাসান। অর্থাৎ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
অপরিবর্তিত লঙ্কানরা
আফগানিস্তানের বিপক্ষে জয়ী একাদশেই খেলছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন বাবার শেষকৃত্য শেষে যোগ দেওয়া দুনিথ ভেল্লালাগে।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা।
ভরা গ্যালারির অপেক্ষা
দুবাই স্টেডিয়ামে ইতিমধ্যে দুই দলের সমর্থকরা গ্যালারি ভরাতে শুরু করেছেন। আবু ধাবির ম্যাচগুলোর মতোই রঙিন আবহ তৈরি হবে বলে জানিয়েছেন টি স্পোর্টসের প্রতিনিধি রাহুল রায়।
মুখোমুখি পরিসংখ্যান
এখন পর্যন্ত দুই দলের লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ২১ ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে তারা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এগিয়ে—শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় লিটন দাসদের। জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠেই সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ।
প্রতিশোধের সুযোগ
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। সিরিজ জয়ের স্মৃতি থেকে প্রেরণা খুঁজবে বাংলাদেশ দল।
খেলাটি দেখতে এখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)