ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় শিবির। বৃহস্পতিবার ওমানের বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পান অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে আগামীকাল দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আবুধাবিতে ওমানের ইনিংসের ১৫তম ওভারে মিড-অফে দৌড়ে উঁচু শট ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে মাথায় আঘাত পান অক্ষর। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা দেন। মাথা ও ঘাড়ে হাত চেপে ধরে মাঠ ছাড়েন এই ক্রিকেটার, পরে আর খেলতে নামেননি।
ওই ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেন অক্ষর, দেন চার রান। ব্যাট হাতে ছিলেন আরও কার্যকর—মাত্র ১৩ বলে খেলেন ২৬ রানের ঝোড়ো ইনিংস। ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, “অক্ষর এখন ভালো আছেন। তবে পাকিস্তান ম্যাচের আগে হাতে আছে ৪৮ ঘণ্টা। তার মধ্যে পুরোপুরি সেরে উঠবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।”
অক্ষর না খেললে ভারতের তিন স্পিনারের কম্বিনেশনে ভাঙন ধরতে পারে। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর সঙ্গে অলরাউন্ডার হিসেবে দলে ভারসাম্য বজায় রাখছিলেন অক্ষর। তিনি ছিটকে গেলে বিকল্প হিসেবে স্ট্যান্ডবাই তালিকা থেকে রিয়ান পরাগ বা ওয়াশিংটন সুন্দরকে ডাকা হতে পারে। সবকিছুই এখন নির্ভর করছে অক্ষরের মেডিকেল রিপোর্টের ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)