ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংবাদ সম্মেলন বাতিল, ম্যাচ বয়কটের শঙ্কা, এশিয়া কাপ থেকে বিদায় নিতে পারে পাকিস্তান

২০২৫ সেপ্টেম্বর ১৬ ২২:৩২:২৭

সংবাদ সম্মেলন বাতিল, ম্যাচ বয়কটের শঙ্কা, এশিয়া কাপ থেকে বিদায় নিতে পারে পাকিস্তান

ভারতের বিপক্ষে হ্যান্ডশেক বিতর্কে উত্তাল এশিয়া কাপ। দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে ৭ উইকেটে হারের পরও পাকিস্তানের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মাঠের বাইরের ঘটনা।

হ্যান্ডশেক না করায় উত্তেজনা

টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা-র সঙ্গে হাত মেলাননি ভারতের সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট-এর ভূমিকা নিয়ে অভিযোগ তোলে এবং তাকে এশিয়া কাপ থেকে অব্যাহতির দাবি জানায়। এমনকি পিসিবি হুঁশিয়ারি দিয়েছে— দাবি না মানলে টুর্নামেন্ট থেকে দল প্রত্যাহার করতেও দ্বিধা করবে না তারা।

সংবাদ সম্মেলন বাতিল

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান দল। পাকিস্তান সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৮টা ৩০) সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে কোনো ব্যাখ্যা ছাড়াই তা বাতিল করা হয়েছে।

রাত ৯টায় অনুশীলনের সূচি থাকলেও পরিস্থিতি খারাপ হলে সেটিও বর্জনের শঙ্কা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জরুরি বৈঠক ও বয়কটের আশঙ্কা

পিসিবি সভাপতি মহসিন নাকভি ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। সেখানে পাকিস্তানের এশিয়া কাপে অংশগ্রহণ অব্যাহত রাখা হবে কিনা, কিংবা আইসিসির সঙ্গে কেমন অবস্থান নেওয়া হবে— সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

যদি পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পাশাপাশি সরাসরি আরব আমিরাত সুপার ফোরে জায়গা করে নেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ