ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়: দেশে ও বিদেশে যা করতে হবে
বিদেশ ভ্রমণ বা অবস্থানকালে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি হারিয়ে গেলে বড় ধরনের জটিলতায় পড়তে হয়। তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে সহজেই সমাধান পাওয়া সম্ভব।
১. জিডি করুন – নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
২. রিইস্যু আবেদন – অনলাইনে epassport.gov.bd
এ গিয়ে Lost/Stolen অপশন সিলেক্ট করে আবেদন করুন।
3. কাগজপত্র জমা দিন – জিডি কপি, প্রয়োজনীয় নথি ও ফি জমা দিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন সম্পন্ন করুন।
৪. লস্ট সার্কুলার সংগ্রহ করুন – পাসপোর্ট হারানোর পর ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অফিস থেকে লস্ট সার্কুলার নিতে হবে।
বিদেশে পাসপোর্ট হারালে করণীয়
১. পুলিশে রিপোর্ট করুন – দ্রুত নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করুন ও জিডি কপি সংগ্রহ করুন
।২. দূতাবাসে যোগাযোগ করুন – বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে বিষয়টি জানান। প্রয়োজনে ট্রাভেল পাস সংগ্রহ করুন অথবা নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন।
৩. রিইস্যু আবেদন – যে দেশে আছেন সেখানে ই-পাসপোর্ট চালু থাকলে অনলাইনে আবেদন করুন। না থাকলে এমআরপি ফর্ম পূরণ করে জমা দিন।
৪. লস্ট সার্কুলার সংগ্রহ করুন – ভবিষ্যৎ ভিসা প্রসেস বা আইনি কাজের জন্য এটি অত্যন্ত জরুরি।
সাধারণ ডায়েরি (জিডি) নমুনা
তারিখ: [দিন/মাস/বছর]
থানা: [থানার নাম]
বিষয়: পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র হারানো সংক্রান্ত জিডি
মাননীয় অফিসার ইনচার্জ,
আমি [আপনার পূর্ণ নাম], পিতা/স্বামী: [নাম], মাতার নাম: [নাম], স্থায়ী ঠিকানা: [সম্পূর্ণ ঠিকানা], বর্তমান ঠিকানা: [ঠিকানা], জাতীয় পরিচয়পত্র নম্বর: [NID নম্বর]।
আমি জানাচ্ছি যে, আমার [পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র] (নম্বর: [যদি জানা থাকে]) [তারিখ] তারিখে [যেখানে হারিয়েছে—যেমন বাসা থেকে অফিসে যাওয়ার পথে, বাসে, বাজারে ইত্যাদি] হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
ভবিষ্যতে কোনো অপব্যবহার রোধের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলাম।
বিনীত,
[আপনার পূর্ণ নাম]
[মোবাইল নম্বর]
[স্বাক্ষর]
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ