ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তানজিমকে নতুন উপাধী দিলেন ভারতীয় তারকা

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৯:১৯:০৫

তানজিমকে নতুন উপাধী দিলেন ভারতীয় তারকা

জাতীয় দলে অভিষেকের পর দারুণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব। তরুণ এই পেস বোলারের ভূঁয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা মুরালি ধোনি নয়, মুরালি শার্মা।

মুরালি মনে করেন, তানজিম সাকিবের বোলিংয়ে একজন পেস বোলারের সমস্ত আদর্শ গুণাবলি বিদ্যমান। তিনি তার বোলিংয়ের মধ্যে ‘ওয়ার্ল্ড ক্লাস’ উপাদান দেখছেন।

সাকিবের প্রশংসা করে মুরালি বলেন,

“তানজিমের বড় ভক্ত আমি। তার বোলিংয়ে এমন কিছু আছে যা ওয়ার্ল্ড ক্লাস। আন্তর্জাতিক ক্রিকেটে পেস বোলারের যে আগ্রাসী মনোভাব থাকা উচিৎ তা তার আছে।”

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোন ক্রিকেটার ভালো করতে পারেন, সঞ্চালক জানতে চাইলে মুরালি বলেন, “অবশ্যই মুস্তাফিজুর রহমান। তার বোলিং মোকাবিলা করা আফগানিস্তানের পক্ষে কঠিন হবে।”

বিশ্লেষক সাইমন ডুল জাকের আলী অনিক-কে দেখছেন বেশি সম্ভাবনাময়। ডুল বলেন,

“জাকেরের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। আফগানিস্তানের বিপক্ষে সে একটি ভালো ইনিংস উপহার দিতে পারে।”

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ