ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণ সূচি প্রকাশ
চলতি বছরের শেষের দিকে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার পর অক্টোবর-নভেম্বরে তারা বাংলাদেশ সফরে আসবে, যেখানে সীমিত ওভারের সিরিজ খেলবে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তিনটি আসন্ন সিরিজের পূর্ণ সূচি প্রকাশ করেছে।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭, ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। তবে সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এর আগে, সেপ্টেম্বরে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ (২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর)।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের গত অভিজ্ঞতা মিশ্র ছিল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো টাইগাররা ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করলেও, ওয়ানডে সিরিজে বাংলাদেশই হোয়াইটওয়াশ হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ড্রয়ে শেষ হয়েছিল।
বাংলাদেশ সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে; প্রথম টেস্ট আহমেদাবাদে ২ অক্টোবর এবং দ্বিতীয় ও শেষ টেস্ট দিল্লিতে ১০ অক্টোবর। এরপর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর
টি-টোয়েন্টি সিরিজ:
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল