ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের ফাইনাল রেকর্ড জেনে হতবাক আফগান কোচ
এশিয়া কাপে একাধিকবার ফাইনাল খেললেও এখনো শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। তবে আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ভেবেছিলেন, এই টুর্নামেন্টে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে টাইগাররা।
আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে সমীহ প্রকাশ করেন ট্রট। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, তার ধারণা ছিল বাংলাদেশ কয়েকবার এশিয়া কাপ জিতেছে।
সঙ্গে সঙ্গে প্রশ্নকর্তা জানিয়ে দেন, বাংলাদেশ শুধু রানার্স-আপ হয়েছে, কিন্তু কখনো শিরোপা জিততে পারেনি। তখনই বিস্মিত হয়ে ট্রট বলেন—“শুধু ফাইনাল খেলেছে! কখনও চ্যাম্পিয়ন হয়নি? আমি ভেবেছিলাম, তারা ওয়ানডে এশিয়া কাপ জিতেছে। আবার চেক করে দেখুন প্লিজ।”
ভুল বুঝতে পারার পর অবশ্য বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি আফগান কোচ। তার ভাষায়, “বাংলাদেশ দলে এমন অনেক ম্যাচ উইনার আছে, যারা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।”
হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর প্রায় এক সপ্তাহ বিশ্রাম পেয়েছে আফগানিস্তান। ট্রট মনে করেন, এই বিরতি তাদের শারীরিক ও মানসিকভাবে সতেজ করেছে। বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে পরের রাউন্ডে সুযোগ তৈরি হবে বলেও আশাবাদী তিনি।
বাংলাদেশের জন্যও এই ম্যাচ বাঁচা-মরার। হেরে গেলে এশিয়া কাপ থেকে বিদায়ের শঙ্কা তৈরি হবে, একই অবস্থা হবে আফগানিস্তানেরও। তাই মঙ্গলবারের ম্যাচে জয় পেতে মরিয়া দুদলই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)