ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক, ড্রেসিংরুমে অস্বস্তি

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৯:১৩:৪৭

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক, ড্রেসিংরুমে অস্বস্তি

ক্রিকেট মানেই আবেগ, আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অতিরিক্ত উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপে সেই চেনা রং নেই। সাম্প্রতিক পেহেলগাম জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক। অনেকে প্রশ্ন তুলছেন, এত ঘটনার পরও কেন পাকিস্তানের সঙ্গে মাঠে নামছে ভারত?

এই পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক চাপ থেকে দূরে রাখতে সামনে এসেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। এক সময় পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করলেও এবার দায়িত্বশীল কোচ হিসেবে তিনি ক্রিকেটারদের বলছেন— “খেলা নিয়েই ভাবো, বাকিটা আমাদের নিয়ন্ত্রণে নেই।”

ড্রেসিংরুমে অস্বস্তি

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট স্বীকার করেছেন যে সাজঘরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন,

“সমর্থকদের আবেগ আমরা বুঝি। কিন্তু ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো আমাদের কাজ নয়। ছেলেরা যথেষ্ট পেশাদার। গম্ভীর তাদের বলেছে— মাঠের বাইরের বিষয় নিয়ে না ভেবে কেবল খেলার দিকে মনোযোগ দিতে।”

তবে বাস্তবতা হলো, অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। ফলে নানা সমালোচনা, নেতিবাচক মন্তব্য তাদের চোখ এড়াচ্ছে না। যদিও তারা প্রকাশ্যে মুখ খোলেননি, কিন্তু ভেতরে ভেতরে মানসিক চাপ কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কোচ গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছেন ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক রাখতে। ক্রিকেটারদের বারবার বলা হচ্ছে— “এটা শুধুই একটা ম্যাচ।” কিন্তু বাইরে চলমান বিতর্ক কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ