ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বন্ধ হয়ে গেলো মুশফিক-নাসিরদের খেলা
টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ। রোববার দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট বনাম রংপুরের।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ম্যাচ অফিসিয়ালরা খেলা বাতিল ঘোষণা করেন। ফলে ঘরের মাঠে সিলেটের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের খেলা দেখা হলো না দর্শকদের।
খেলা না হলেও মাঠে এসে সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন মুশফিক। রংপুরের নাসির হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধদের সঙ্গে আড্ডা ও হাসি-মজায় ব্যস্ত সময় কাটান তিনি। মাঠ ছাড়ার আগে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ছবি তোলার আবদারও মেটান বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এদিকে বগুড়ার মাঠে আগামী দুই দিনও খেলা আয়োজন সম্ভব হবে না। সোমবারের বরিশাল–ঢাকা ও মঙ্গলবারের ঢাকা–রংপুর ম্যাচ দুটি সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল