ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যে প্রতিবাদ করবে ভারত, ফাঁস হলো গম্ভীরদের পরিকল্পনা

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৮:০৬

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যে প্রতিবাদ করবে ভারত, ফাঁস হলো গম্ভীরদের পরিকল্পনা

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। তবে এবার শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক আবহও প্রভাব ফেলছে ম্যাচকে কেন্দ্র করে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নামতে পারে এক ধরনের ‘প্রতীকী প্রতিবাদ’ নিয়ে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সামরিক উত্তেজনা বেড়েছে। এ নিয়ে দেশজুড়ে চলছে পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত কি না, সেই বিতর্ক। এমনকি ভারতীয় ড্রেসিংরুমেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। দলের ভেতরের পরিবেশকে ‘গম্ভীর’ বলে বর্ণনা করেছে সূত্র।

প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে পারেন অথবা ম্যাচ শুরুর পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যেতে পারেন। এর মাধ্যমে তারা বোঝাতে চান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে দেশবাসীর আবেগ ও ক্ষোভকে তারা সম্মান জানাচ্ছেন।

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছেন, “আমরা অবশ্যই জনমতের ব্যাপারে সচেতন। গৌতি (গৌতম গম্ভীর)-র বার্তাও খুব স্পষ্ট—যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে না ভেবে পেশাদার থাকতে হবে। তবে আমি নিশ্চিত, খেলোয়াড়রাও ভারতীয় জনগণের অনুভূতি ভাগাভাগি করছে।”

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববারের ম্যাচে দর্শকদের আচরণ সীমিত থাকতে পারে। তবে মাঠে ভারতীয় খেলোয়াড়দের পদক্ষেপেই স্পষ্ট হবে তারা কীভাবে ‘প্রতীকী প্রতিবাদ’ জানাচ্ছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ