ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ পাকিস্থান নিয়ে সুর পাল্টালেন হরভজন
২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। দুই দেশের দলগুলো কেবল বহুজাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হচ্ছে। যদিও গেল এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর সম্পর্ক আবারও খারাপের দিকে যায়।
এবার এশিয়া কাপে একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ফলে একাধিকবার দুই দলের হাই-ভোল্টেজ ম্যাচ দেখার সম্ভাবনা আছে। তবে বিষয়টি নিয়ে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং জানিয়েছেন, ক্রিকেট ও ব্যবসা শুরু হওয়ার আগে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়া উচিত।
হরভজন বলেন,
"প্রত্যেকের নিজস্ব মতামত আছে। তবে আমি মনে করি, সম্পর্ক ভালো না হওয়া পর্যন্ত ক্রিকেট কিংবা ব্যবসা কোনোভাবেই হওয়া উচিত নয়। এটা আমার ব্যক্তিগত মত। সরকার যদি খেলার অনুমতি দেয়, তাহলে ম্যাচ হবে। তবে সম্পর্ক উন্নয়নই আগে জরুরি।"
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজনদের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনায় থাকে। তবে অপারেশন সিঁদুরের পর সিদ্ধান্ত হয়েছিল—না ক্রিকেট, না ব্যবসা। তাই আমরা পাকিস্তানের বিপক্ষে খেলিনি।"
তবে এশিয়া কাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হরভজন। বিরাট কোহলি ও রোহিত শর্মার টি-টোয়েন্টি থেকে অবসরের পরও দল দুর্দান্তভাবে এগোচ্ছে বলে মনে করেন তিনি।“ভারতীয় দলকে হারাতে পারে একমাত্র ভারতীয় দলই। এতটাই শক্তিশালী এই দল। বিরাট আর রোহিত না থাকলেও দল সম্পূর্ণ প্রস্তুত।”
উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)