ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে এইমাত্র নতুন ঘোষণা
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা। কিন্তু আসন্ন ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির টিকিট বিক্রি এবার প্রত্যাশিত হয়নি।
টিকিট বিক্রি শুরুর ১০ দিনেরও বেশি সময় পার হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত গ্যালারির প্রায় অর্ধেক আসন অবিক্রীত রয়ে গেছে। অথচ গেল ফেব্রুয়ারিতে একই ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট চার মিনিটেরও কম সময়ে বিক্রি হয়ে গিয়েছিল।
মূলত চওড়া দামের কারণে দর্শকরা ভিআইপি আসনে আগ্রহী নন। অবিক্রীত টিকিটগুলোর দাম সর্বনিম্ন ৯৯ মার্কিন ডলার (প্রায় ১২ হাজার টাকা) থেকে শুরু করে প্রিমিয়াম আসনে প্রায় ৪,৫৩৪ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখ)।
তবে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, টিকিট বিক্রি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ইসিবির একজন কর্মকর্তা বলেছেন, “বুকিং উৎসাহজনক। ম্যাচের আগ মুহূর্তে সব টিকিট বিক্রি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।”
বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি ও পাকিস্তানকে ঘিরে বিতর্কও টিকিট বিক্রির গতি শ্লথ হওয়ার একটি কারণ। গেল এপ্রিলের কাশ্মীর হামলার পর থেকে দুই দেশের ক্রিকেট ম্যাচ নিয়ে বয়কটের ডাকও ওঠে।
তবুও মাঠে উত্তেজনার কোনো ঘাটতি নেই। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তারা পাকিস্তানের বিপক্ষে এই হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, “আমরা আমাদের স্বাভাবিক স্টাইলেই খেলব। বাড়তি নির্দেশনার দরকার নেই, মাঠেই সবকিছু হবে।”
এশিয়া কাপে এবার ভারত ও পাকিস্তান সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)