ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সমালোচকদের জবাব দিলেন হৃদয়:ম্যাচ শেষে যা বললেন তিনি

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৮:১৮:৫১

সমালোচকদের জবাব দিলেন হৃদয়:ম্যাচ শেষে যা বললেন তিনি

হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৪৪ রানের টার্গেট ১৭.৪ ওভারে টপকে জয় পেল বাংলাদেশ। তবে অনেকের প্রশ্ন—আরও দ্রুত শেষ করলে কি নেট রান রেটে সুবিধা হতো না?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমালোচকদের উদ্দেশে জবাব দিলেন তৌহিদ হৃদয়। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম আগেই শেষ করতে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলাটাই ছিল গুরুত্বপূর্ণ। হেরে গেলে তখন বলতেন আমরা বেপরোয়া ব্যাটিং করেছি। তাই প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জেতা।”

হৃদয়ের ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো ইনিংস। তিনি যোগ করেন, “আমরা চেষ্টা করেছি বাউন্ডারি বাড়ানোর, কিন্তু তা হয়নি। দুই-এক ওভার আগেই শেষ করতে পারতাম, তবে সেক্ষেত্রে আরও উইকেট হারানোর ঝুঁকি থাকত। জেতাটাই আসল। এটাকে আমি স্মার্ট ক্রিকেট বলব।”

বাংলাদেশের অধিনায়ক লিটন দাসও ম্যাচ শেষে জানান, আবুধাবির উইকেট ও বড় বাউন্ডারির কারণে নিয়মিত বড় শট খেলা সম্ভব হয়নি। তাই দল কৌশল মেনে এগিয়েছে।

হৃদয় বলেন, “আমরা আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে চাই। তাই এই পর্যায়ে নেট রান রেট নিয়ে জটিলতা তৈরি করতে চাই না।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ