ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক যে টাইগার ক্রিকেটার

২০২৫ সেপ্টেম্বর ১২ ০৭:১৯:৩০

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক যে টাইগার ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন কুমার দাস। আবুধাবিতে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৩৯ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে একটি ছক্কা হাঁকান তিনি। আর সেই ছক্কাতেই মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে যান টাইগার অধিনায়ক।

ইয়াসিম মুর্তজার করা ডেলিভারিটি হাঁটু গেড়ে স্লগ সুইপ করে ডিপ মিড উইকেট দিয়ে গ্যালারিতে পাঠিয়ে লিটন পৌঁছান নতুন মাইলফলকে। এটি তার ক্যারিয়ারের ৭৮তম ছক্কা। ১০৯ ইনিংসে এই কীর্তি গড়েছেন লিটন। অন্যদিকে, মাহমুদউল্লাহর সংগ্রহ ১৩০ ইনিংসে ৭৭ ছক্কা।

বাংলাদেশের হয়ে পঞ্চাশের বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় আরও আছেন সৌম্য সরকার (৮৬ ইনিংসে ৫৫) ও সাকিব আল হাসান (১২৭ ইনিংসে ৫৩)। তবে তাদের থেকে অনেক এগিয়ে এখন লিটন।

ছক্কার বিশ্ব রেকর্ড অবশ্য এখনও ভারতের রোহিত শর্মার দখলে। তিনি ১৫১ ইনিংসে হাঁকিয়েছেন ২০৫ ছক্কা। সেই তুলনায় বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে থাকলেও, দেশের ক্রিকেট ইতিহাসে লিটন দাস এখন নিরঙ্কুশ ‘ছক্কার রাজা’।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত