ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেট ইতিহাসের আরও একটি বাজে দিন পার করলেন সাকিব
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেকে খুঁজে পাচ্ছেন না। বৃহস্পতিবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে দলের জয় এলেও ব্যাট-বলে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়লেন তিনি।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের অধিনায়ক ইমাদ ওয়াসিম টস জিতে অ্যামাজন ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই জেইডেন সিলস আর উসামা মিরের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ৯৯ রানে থামিয়ে দেয় ফ্যালকনস।
জবাবে দলীয় ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ফ্যালকনস। তবে আমির জাঙ্গুর ৫৭ বলে ৫১ রানের লড়াকু ইনিংস এবং ফাবিয়ান অ্যালেনের সঙ্গীসাথ্যে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।
কিন্তু এই জয়ের দিনে সাকিব ছিলেন ম্লান। বোলিংয়ে ৪ ওভারে খরচ করেন ২৮ রান, নেন মাত্র ১ উইকেট। ইকনোমি ছিল ৭, যা দলের অন্যতম খরুচে। ব্যাট হাতে অবস্থা আরও খারাপ—দুই বল টিকেই মঈন আলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।
সিপিএলে এবারের যাত্রা সাকিবের জন্য হতাশাজনকই বলা যায়। ১০ ম্যাচে মাত্র ৬ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে ২০ রানের গণ্ডি পেরিয়েছেন কেবল দুইবার। একসময়কার ভয়ংকর অলরাউন্ডারকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না।
আকাশ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)